সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফিরলেন মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক :দীর্ঘদিন ধরে ছিলেন মাঠের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন প্রায় এক বছর পর। সেটাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ারই মাটিতে। জয় দিয়ে যে এই প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারবেন, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তবে শেষপর্যন্ত ফেরাটা সত্যিই দারুণ হলো মালিঙ্গার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পেয়েছে ৫ উইকেটের জয়। বল হাতে দুটি উইকেট নিয়ে মালিঙ্গাও বড় অবদান রেখেছেন দলের জয়ে।

 

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারেই হারিয়েছিল অধিনায়ক উপুল থারাঙ্গার উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিলেন আরেক ওপেনার নিরোশান ডিকওয়েলা (৩০) ও দিলশান মুনাবিরা (৪৪)। টানা দুই ওভারে এই দুজনকেই আউট করে অস্ট্রেলিয়ান শিবিরে আবার আশা জাগিয়েছিলেন লেগস্পিনার অ্যাডাম জামপা। তবে এরপর অজি বোলারদের আর কোনো সুযোগ দেননি আসেলা গুনারত্নে ও মিলিন্দা সিরিবর্ধনে। চতুর্থ উইকেটে ৩৯ বলে ৬০ রানের ঝড়ো জুটি গড়ে প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন দলের জয়। গুনারত্নের ব্যাট থেকে এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের ৪৩, মাইকেল ক্লিঙ্গারের ৩৮, ট্রাভিস হেডের ৩১ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৬৮ রান জমা করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মালিঙ্গা। তিনিই ছিলেন শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট।

আজকের আগে মালিঙ্গা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে, আরব আমিরাতের বিপক্ষে। তার পর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে ডানহাতি এই পেসারকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ বোলার হিসেবে ৮০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মালিঙ্গা। তাঁর সামনে আছেন শুধু তিন পাকিস্তানি ক্রিকেটার। সাঈদ আজমল ও উমর গুল; দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট। আর ৯৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন শহীদ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি