,

পোষা কুকুরকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন ধোনি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেট নেই তাই কাজও নেই ধোনির। ভারতের এই ড্যাশিং ব্যাটসম্যানের সময়টা কাটছে পরিবারের সঙ্গে। স্ত্রী সাক্ষী, মেয়ে জিভা আর পছন্দের পোষা কুকুরগুলো নিয়েই এখন ধোনির যত ব্যস্ততা। কয়েকদিন আগে মেয়ের সঙ্গে হামাগুড়ি দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছিলেন ধোনি। সেখানে দেখা যাচ্ছে, মেয়ে জিভা হামাগুড়ি দিয়ে চলছে আর তাকে অনুসরণ করছেন ধোনি। এবার পছন্দের পোষা কুকুরগুলোর ছবি ইনস্ট্রাগামে শেয়ার করলেন ভারতের সাবেক অধিনায়ক।

ধোনির দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘পোষা কুকরগুলোর সামনে বল হাতে নিয়ে শূন্যে উড়িয়ে দিচ্ছেন ধোনি আর নিমেষেই সেগুলো কুড়িয়ে আসছে কুকুরগুলো। মেয়ে জিভার জন্মদিন পালন করতে এখন মিসৌরিতে আছেন ধোনি। সেখানেই স্ত্রী সাক্ষীর ফোনের ক্যামেরায় এভাবেই বন্দি হন মিস্টার কুল।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর ভারতীয় জাতীয় দল এখন অস্ট্রেলিয়া বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পুনেতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট।

ইতিমধ্যে টেস্ট থেকে অবসর নেওয়া ধোনি এখন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলছেন। জুনের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। তাই ধোনির হাতে এখন অফুরন্ত সময়। মিসৌরি থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক।

https://youtu.be/NC2vPY-ATb8

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১