সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের ইতিহাসে এবারই যা প্রথম ঘটতে যাচ্ছে

news-image

যা ছিল কল্প মায়া, সে কী আজ ধরল কায়া। এভাবেই হয়তো এই ঘটনাকে বলা যায়। যা কোনওদিন ঘটেনি, তা এ বার ঘটতে চলেছে। তাও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চে। ২০ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। সেই নিলামের দিকেই তাকিয়ে গোটা ভারত। ক্রিকেটপাগলরাও সেই দিকেই তাকিয়ে।

আর এই নিলামেই প্রথম বার এমন অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। ভারতের ফ্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আইপিএল শুরু হলে সেই দৃশ্যই দেখা যাবে। তার শুরুটা অবশ্য দেখা যাবে এ বারের নিলামে। নিলামে অংশ নিচ্ছেন ৩৫১ জন ক্রিকেটার। এরমধ্যে ১২২ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

নিলামে অংশ নিতে দেখা যাবে আফগানিস্তানের পাঁচ ক্রিকেটারকেও। জাতীয় দলের অধিনায়ক আসগর স্তানিকজ়াই, মহম্মদ নবি, মহম্মদ শেহজ়াদ, রসিদ খান এবং দৌলত জ়াদরান। এই পাঁচ ক্রিকেটারকে নেবেন কারা? তাঁদের মূল্যই বা কত? জানা গিয়েছে, এই পাঁচ আফগান ক্রিকেটারের মধ্যে শেহজ়াদ এবং রসিদের বেস প্রাইস সবথেকে বেশি। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা। তালিকায় রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটসম্যান চিরাগ সুরি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল