সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলহীন ৫২৩ মিনিট!

news-image

 

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের আরেকটি ম্যাচ, আরেকবার গোলহীন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে কাল নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, টনি ক্রুস ও কাসেমিরো একটি করে গোল করলেও স্কোরশিটে নাম নেই রোনালদোর। রিয়াল ফরোয়ার্ড এই নিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে ৫২৩ মিনিট গোলহীন! যেটি ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার সবচেয়ে দীর্ঘ গোল-খরা।

এবারের চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে রোনালদোর গোল মাত্র দুটি। গোল দুটি গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পোর্টিং লিসবন ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এরপর লেগিয়া ওয়ারশোর বিপক্ষে দুই লেগ, ডর্টমুন্ড ও লিসবনের বিপক্ষে দ্বিতীয় লেগ, সবশেষ কাল নাপোলির বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে কোনো গোল নেই রোনালদোর।

নাপোলির বিপক্ষে স্কোরশিটে নাম লেখাতে ব্যর্থ হলেও টনি ক্রুসের গোলে অবদান রেখেছেন রোনালদো। চলতি চ্যাম্পিয়নস লিগে চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাসিস্ট হয়েছে পাঁচটি। যেটি প্রতিযোগিতার এক মৌসুমে তার সর্বোচ্চ। কিন্তু রোনালদোর থেকে শুধু অ্যাসিস্ট নয়, গোল চায় ভক্তরা। আগামী ৭ মার্চ নাপোলির মাঠে ফিরতি লেগে দীর্ঘ গোল-খরা কাটাতে পারবেন সিআর-সেভেন?

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি