বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট দিয়েই শুরু শ্রীলঙ্কা সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত সফর শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরেছে ১৪ ফেব্রুয়ারি। মাঝে ১২ দিন বিরতি দিয়ে আরেকটি সফরের উদ্দেশে রওনা হতে হবে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল যাবে ২৭ ফেব্রুয়ারি।

টেস্ট সিরিজ দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করার পর ভারতে বাংলাদেশ খেলে এসেছে একটি টেস্ট। এদিকে ঘরোয়া ক্রিকেটেও চলছে চার দিনের আসর বিসিএল। ভারত ফেরত ক্রিকেটারদের কেউ কেউ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু বিসিএলের পরের রাউন্ডে খেলবেন। অন্যরা তো আগে থেকেই খেলছেন। খেলোয়াড়রা দীর্ঘ পরিসরের ক্রিকেটের মধ্যে থাকার কারণেই টিম ম্যানেজমেন্ট চেয়েছিল শ্রীলঙ্কায়ও সফরটা শুরু হোক টেস্ট দিয়ে। সফর নিশ্চিত হয়ে যাওয়ার পরও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা হচ্ছে না এ নিয়ে দেনদরবারের কারণেই।

তবে বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের দাবি মেনে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টেস্ট দিয়েই শুরু হবে সিরিজ। ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু ১৫ মার্চ থেকে। টেস্ট সিরিজের আগে আগামী ২ ও ৩ মার্চ একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের আনুষ্ঠানিক সূচি আজকালের মধ্যেই ঘোষণা হওয়ার কথা।

শ্রীলঙ্কা সফরের জন্য ২০-২১ ফেব্রুয়ারির দিকে ১৫ সদস্যের দল ঘোষণার কথা। সঙ্গে ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যোগ হতে পারেন আরও দুজন। জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা ২৪ ফেব্রুয়ারি থেকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ