মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার জন্য নির্বাচন বসে থাকবে না : কাদের

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশের সংবিধান ও নির্বাচন বসে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি গিয়েও শশীকলাকে জেলে যেতে হয়েছে। তার জন্য ভারতের সরকার কিংবা নির্বাচন যেমন বসে থাকবে না তেমনই খালেদা জিয়ার জন্যও দেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। রাজধানীর বিমানবন্দর থেকে বনানী ওভারপাস পর‌্যন্ত রাস্তার সৌন্দরর‌্য্যবর্ধনে আধুনিকায়ন করতে ‘ভিনাইল ওয়ার্ড গ্রুপে’র দ্বিতীয় পর্বের কাজ উদ্ভোধন করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বিএনপি নির্বাচন যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলে কাদের বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার কিংবা জেলে পাঠানোর কোন ভাবনা সরকারের নেই। আদালতে কউ দোষী সাব্যস্ত হলে সে কারাগারে যাবে কিনা বা মাফ পাবে কিনা সেটা আদালত বলতে পারবে।

সেতুমন্ত্রী বলেন, সময় ও স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি দেশের সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের