বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক :চোট থেকে সেরে ওঠার পর গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন মুস্তাফিজুর রহমান। অবশ্য খেলতে পারেননি সবগুলো ম্যাচ। পুরোপুরি ফিট নন বলে দুটি টেস্টে দলের বাইরে ছিলেন তিনি। একই কারণে ভারত সফরের দলেও রাখা হয়নি তাঁকে।

 

আশার কথা, শ্রীলঙ্কা সফরের আগে মুস্তাফিজ পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে শ্রীলঙ্কা সফরের জন্য মুস্তাফিজ পুরোপুরি প্রস্তুত। আসন্ন এই সিরিজে সব ফরম্যাটে সে খেলতে পারবে বলে আমার বিশ্বাস। অবশ্য সে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। চোট থেকে মাত্র সে উঠেছে। এই জন্য তাঁকে দেখেশুনে খেলাতে হবে।’

কদিন আগে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যতটুকু জানি মুস্তাফিজ আগের তুলনায় এখন অনেক বেশি ফিট। আশা করছি শ্রীলঙ্কা সফরের দলে সে থাকবে। অবশ্য সিরিজ শুরুর আগে দলের প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বছর কাউন্টি লিগে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। সে সময় তাঁর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ