,

সমুদ্র সৈকতে ঝড় তুলেই টেনিস সুইটহার্টের ‘ডেটিং’

news-image

স্পোর্টস ডেস্ক : টেনিসে ঝড় তুলে খবরে আসতে পারেন না ইউজেনি বুশার্ড। কোর্টের বাইরের কার্যকলাপের দৌলতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি বাজিতে হেরে গিয়ে ডেটে যাওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলেন তিনি। রাগবিতে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের সঙ্গে আটলান্টা ফ্যালকনসের ম্যাচেই বাজি ধরেছিলেন এই কানাডিয়ান সুন্দরী। যাকে টেনিসের সুইটহার্ট বলেই ডাকেন তাঁর ফ্যানেরা।

ম্যাচ চলাকালীনই ট্যুইটারে বুশার্ড বলেছিলেন,‘‘‌এই ম্যাচটা ফ্যালকনসরাই জিতবে। আমার পুরো সমর্থন রয়েছে ওদের সঙ্গে। ’’‌ যা দেখে এক প্যাট্রিয়টস ফ্যান রিট্যুইট করে বলেন, ‘‘‌আমরাই জিতব। আর জিততে পারলে আপনাকে আমার সঙ্গে ডেটে যেতে হবে। ’’‌ কোন কিছু না ভেবেই বুশার্ড জানিয়ে দেন, ‘‘‌ঠিক আছে, তবে ডেটিংয়ে যেতে হবে না। কারণ আমরাই জিতছি। ’’‌ খেলায় ফ্যালকনসরা একসময় ২১–০ এগিয়ে ছিল। দেলর অতি বড় ফ্যানও কল্পনায় ভাবেননি যে তারা হেরে যাবেন।

কিন্তু টম ব্রাডির নেতৃত্বে প্যাট্রিয়টরা দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩৪–২৮ পয়েন্টে ম্যাচটা জিতে নেয়। সেই বাজি হেরেই বুশার্ড ডেটে গেলেন। নিজেই ইনস্টাগ্রামে ডেটে যাচ্ছেন বলেই ছবি পোস্ট করেন। ডেটে যাওয়ার আগেই বুশার্ড ‘স্পোর্টস ইলাসেট্রেটেড’-এর সুইমস্যুট ইস্যুর শ্যুট করেন। বিকিনতে আরও মোহময়ী হয়ে উঠলেন বুশার্ড। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ছিটকে যাওয়া বুশার্ড রয়েছেন নিজের ছন্দেই।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১