,

‘বার্সেলোনা’ হয়নি রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৮ মিনিটের মাথায় ৪০ গজ দূর থেকে এক চকিত শটে নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন লরেঞ্জো ইনসিগনে। সে মুহূর্তে ক্ষণিকের জন্য হলেও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের চিন্তায় হয়তো ক্ষণিকের জন্য হলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ভর করেছিল। আগের রাতেই পিএসজির কাছে তাদের উড়ে যাওয়ার স্মৃতি যে বেজায় টাটকা। রিয়াল–সমর্থকেরাও পড়েছিল দুশ্চিন্তায়। প্রিয় দলকে না আবার বার্সেলোনার ভাগ্য বরণ করতে হয়। কিন্তু রিয়াল সব শঙ্কা দূরে ঠেলে নাপোলিকে বার্নাব্যুতে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে টানা সপ্তমবারের মতো ইউরোপ-সেরা হওয়ার এই প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করার দিকে অনেকটাই এগিয়ে গেলে জিদানের বাহিনী। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার স্বপ্নটাও এই মুহূর্তে দেখতে শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালকে ম্যাচে ফিরিয়েছেন করিম বেনজেমা। স্বদেশি বেনজেমাকে নিয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা বেকায়দায় ছিলেন জিদান। গণমাধ্যমে লেখালেখি হচ্ছিল বেনজেমার পারফরম্যান্স নিয়ে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে সব সমালোচনা উপেক্ষা করেই জিদান ​আস্থা ​রাখলেন বেনজেমার প্রতি। বেনজেমা সেই আস্থার প্রতিদানটা দিলেন দুর্দান্তভাবেই। খুব বেশি সময় নেননি বেনজেমা। ম্যাচের ১৮ মিনিটেই রিয়ালের হয়ে সমতা ফেরান তিনি। যদিও ম্যাচের একেবারে শুরুতেই গোলের একটি সুযোগ নষ্ট করেছিলেন তিনি। বেনজেমার ৫১তম চ্যাম্পিয়নস লিগ গোলটি দানি কারভাহালের ক্রস থেকে।

পরের দুটো গোল পেতেও খুব বেশি সময় নেয়নি রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) টনি ক্রুসের গোলে স্কোরলাইনটাকে ২-১ করার খুব অল্প সময়ের মধ্যেই (৫৪ মিনিটে) কাসিমেরোর গোলে জয়টাও মোটামুটি নিশ্চিত করে ফেলে তারা। ডান প্রান্ত থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ানো ক্রসে পা লাগিয়ে গোল করেন ক্রুস। বক্সের একেবারে মাথা থেকে কাসিমেরো তীব্র শটে বোকা বানান নাপোলি গোলকিপার পেপে রেইনাকে।

ডিয়েগো ম্যারাডোনার আশীর্বাদধন্য নাপোলি অবশ্য রিয়ালকে ছেড়ে কথা ​বলেনি। ম্যাচের আগে নিজের পুরোনো, স্মৃতিময় ক্লাবের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। ম্যারাডোনার বলেই কিনা, আগামী ৭ মার্চের ফিরতি পর্বের ম্যাচটিকে জমিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টাটাই নাপোলি করেছে। দ্রিয়েস মারটেনসের একটি শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। হোসে মারিয়া ক্যালেওনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিন্তু রিয়ালের সীমানায় যথেষ্ট তৎপরতাই ছিল নাপো​লির। তবে তাঁদের দুর্ভাগ্য। আরও একটি গোল তাঁরা করতে পারেনি। রিয়ালের হামেস রদ্রিগেজের একটি সহজ প্রচেষ্টা অবশ্য রুখে দেন রেইনা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই ছিল জিদানের কণ্ঠে, ‘আজকের ম্যাচে বেনজেমা, রোনালদো রদ্রিগেজের পারফরম্যান্স পুরো দলের পারফরম্যান্স ভালো করতে সহায়ক হয়েছে।’

নাপোলি কোচ মাউরোজিও সারির মতে, রিয়াল গত তিন মাসের মধ্যে সেরা ম্যাচটাই তাঁর দলের বিপক্ষে খেলেছে। তাঁর দল ৩-১ গোলে হারলেও এখনো আশা হারাতে চান না তিনি, ‘গত তিন মাসের সেরা খেলাটা রিয়াল আমাদের বিপক্ষেই খেলল। তবে আমি আশাবাদী। এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। নিজেদের সেরা খেলাটাই এখন পরের লেগে দরকার। সেরা খেলাটা খেললে অনেক কিছুই সম্ভব। হয়তো ম্যাচটা আমরা হারব, কিন্তু নিজেদের সেরা খেলাটাই পরের লেগে খেলতে হবে।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১