,

আইপিএলে সাকিব-মোস্তাফিজের ম্যাচের সময়সূচী

news-image

স্পোর্টস ডেস্ক :৫ এপ্রিল মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। উদ্বোধনী এবং ফাইনাল উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজন করার অধিকার রাখে। গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যে।

মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসর। ২০১১ সালের পর ইন্দোরকে এবার আইপিএলের ভেন্যু হিসেবে রাখা হয়েছে। এখানে মোট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা দলের দ্বিতীয় হোম ভেন্যু ছিল ইন্দোর। সেবার এই ভেন্যুতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। এবার ইন্দোর হবে কিংস ইলেভেন পাঞ্জাব দলের দ্বিতীয় হোম ভেন্যু।

এই ভেন্যুতে এবারও দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি হবে আগামী ১০ এপ্রিল। এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল। এই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১