,

বিএনপির কারণে জঙ্গি তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নামক একটি রাজনৈতিক দলের কারণে দেশে জঙ্গিরা তৈরি হচ্ছে। আর সেই জঙ্গিদের সরাসরি আশ্রয়-প্রশয়দাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে ‘বাঙালির জাতি রাষ্ট্র গঠনে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের ভূমিকা ও কাজী আরেফ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

এগিয়ে যেতে হলে জঙ্গি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, বহু মিটমাটের চেষ্টা হয়েছে, কিন্তু শেখ হাসিনা আপোষ করেননি। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে কোনো আপোষের জায়গা নেই। এখনো বিচারকাজ চলছে। জঙ্গিদের খুঁটিগুলোকে আমরা নির্মূল করছি। জঙ্গিবাদ দমনে সরকারের একচুল ছাড় নেই।

কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এম এ ভাসানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে