বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ দিনে আনুশকার সঙ্গে কোহলির সেলফি!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পর টেস্ট জয়ের পর স্বভাবতই ফুরফুরে মেজাজে আছেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন পরই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে একটু ব্যক্তিগত সময় কাটালেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান। সেই সময়টা কার সঙ্গে কাটালেন?

পাঠকরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে, সেই সঙ্গীটি আর কেউ না। বলিউডের সুপারস্টার নায়িকা আনুশকা শর্মা। দুজনের মাঝে গত বছর বেশ ঝগড়াঝাটি হয়েছে। বিচ্ছেদও হয়েছিল কিছুদিনের জন্য। কিন্তু প্রেম আবারও অটুট হয়েছে। দুজনকে এখন নিয়মিতই বিভিন্ন স্থানে একত্রে দেখা যায়। তবে প্রেম নিয়ে তারকাদের লুকোছাপার অভ্যাসটা এই দুজনের মাঝেও ছিল। শেষ পর্যন্ত সেই লুকোছাপা শেষ হলো। ভ্যালেন্টাইন্স ডে তে নিজেদের সেলফি প্রকাশ করলেন কোহলি।

বুধবার দুপুর ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সেলফিটি পোস্ট করেন কোহলি। ছবিতে গাছপালা ঘেরা কোনো এক নিরিবিলি স্থানে দেখা যাচ্ছে দুজনকে। ছবির ক্যাপশনে কোহলি লিখেছেন, “প্রতিটি দিনই ভালোবাসা দিবস হতে পারে যদি তুমি চাও। তুমি আমার প্রতিটি দিনই ভালোবাসা দিবস করে তুলেছ। ”

ছবিটি আনুশকাকে ট্যাগও করেছেন তিনি। আর কমেন্ট বক্সে বয়ে যাচ্ছে শুভকামনা আর শুভেচ্ছার ঝড়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ