সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে ভারতের এ কেমন আচরণ!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে কিছুদিন আগে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে ইংল্যান্ড। সিরিজে ইংলিশ ক্রিকেটারদের খাওয়ার টাকা ও হোটেল ভাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল।

তবে একমাত্র টেস্ট খেলে দেশে ফেরা বাংলাদেশের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ভারতে অবস্থান করছে। কিন্তু ভারতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে স্টিভেন স্মিথ বাহিনীকে।

মুম্বাই বিমানবন্দরে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে কেউ যায়নি।

কোনো কুলিকেও পাঠানো হয়নি। নিজেদের কিট ব্যাগ ও লাগেজ নিজেরাই কাঁধে করে নিয়ে গাড়িতে উঠেছেন স্মিথ বাহিনী।

সাধারণত বিমানবন্দরে নামার পর ব্যাগগুলো বহন করা, ব্যাগগুলো গাড়িতে তুলে হোটেল পর্যন্ত পৌঁছে দেয়ার ব্যবস্থা করে স্বাগতিক দেশগুলো।

কিন্তু ভারতে নেমে ব্যাগ টানার মতো কাউকেই নাকি পায়নি অজিরা। তাই বাধ্য হয়ে সেগুলো নিজেদেরই বহন করতে হয়েছে।

আতিথিয়তায় ভারতের ক্রিকেট বোর্ডের সুখ্যাতি থাকলেও অস্ট্রেলিয়ার মতো একটি হাই প্রোফাইল দলের সঙ্গে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী