সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত সানির সঙ্গে দেখা করলেন নাসরিন

news-image

ডেস্ক রিপোর্ট: বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার টানে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে কারাগারে দেখা করলেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। সেখানে দুজনই হয়ে পড়েন আবেগপ্রবণ। অতীতের স্মৃতি নিয়ে তাদের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ। সানির অনুরোধেই মঙ্গলবার নাসরিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে যান।

নাসরিন সুলতানা বলেন, মঙ্গলবার কারাগারে সানির সঙ্গে দেখা করতে যাই। সে দেখা করতে আমাকে অনুরোধ করেছে। সেখানে আমরা অতীতের স্মৃতি নিয়ে অনেকক্ষণ কথা বলি। মূলত ভালোবাসার টানে আমি তার সঙ্গে কারাগারে দেখা করতে যাই। হয়তোবা সে আজ বাইরে থাকলে অনেক আনন্দ হতো। আমরা কোথাও ঘুরতে যেতাম। ভালোই সময় কাটতো দুজনের। এই দিনে তাকে খুব মিস করছি।

গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সানির বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলা করেন নাসরিন। সেগুলো হলো-

তথ্যপ্রযুক্তি আইনে মামলা
আরাফাত সানির সঙ্গে ওই তরুণীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দুজনের কিছু ব্যক্তিগত ছবি ও ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন সানি। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। এ মামলার জামিন শুনানির জন্য ১৫ ফেব্র“য়ারি দিন ধার্য রয়েছে।

যৌতুকের মামলা
২০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগে গত ২৩ জানুয়ারি ঢাকা সিএমএম আদালতে আরাফাত সানির বিরুদ্ধে দ্বিতীয় মামলা করেন নাসরিন। আদালত মামলাটি আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে সানিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
১ ফেব্র“য়ারি ২০ লাখ টাকা যৌতুকের জন্য মারধরের অভিযোগে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে ঢাকার ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তৃতীয় মামলা করেন নাসরিন। আদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

৮ ফেব্র“য়ারি আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা। এরপর গত ১২ ফেব্র“য়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল