,

‘নিবন্ধন হারানোর শঙ্কায় নির্বাচনে আসবে বিএনপি’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নিবন্ধন হারিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আশা করি আগামী জাতীয় নির্বাচনে তারা আসবে। নির্বাচনে আসা ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই।

তিনি আরো বলেন, ১৮টি উপজেলা নির্বাচনে অবশেষে শুনলাম বিএনপি অংশ নিচ্ছে। তার অর্থ হলো দেরিতে হলেও জলঘোলা করে তারা (বিএনপি) এই ইসি মেনে নিয়েছে। আশা করি আগামী জাতীয় নির্বাচনেও তারা আসবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদেরকে (বিএনপি) আপনারা হালকাভাবে দেখবেন না। আওয়ামী লীগবিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্লাটফর্ম বিএনপি। এদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। তারা হালকা প্রতিদ্বন্দ্বী নয়। কাজেই নিজেরা নিজেরা ঝগড়া করলে শেষ পর্যন্ত এ দুর্বলতার সুযোগ অন্যরা নেবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে