বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় মিডিয়ায় টাইগারদের কৃতিত্ব

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে শেষ হলো ৫ দিনের টেস্ট। কোহলিদের সঙ্গে ২০৮ রানে হার হলো বাংলাদেশের। হারলেও বাংলাদেশের টাইগারদের প্রশংসাই করল ভারতীয় মিডিয়া।

এ প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, ‘টেস্টটা যে মুশফিকুর রহিমরা হারছে, সেটা চতুর্থ দিনের শেষ দিকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের একটা ভাল দিক কিন্তু বলতেই হবে। দলটা এখন আস্তে আস্তে টেস্ট ক্রিকেটের উপযুক্ত হয়ে উঠছে। অন্তত ব্যাটিংয়ের দিক থেকে।’

রিপোর্টে বলা হয়, ‘এক ইনিংসে ছ’শোর কাছাকাছি রান তোলা, সাকিবের ডাবল সেঞ্চুরি এগুলো নিউজিল্যান্ড সিরিজে করে দেখিয়েই কিন্তু উপ্পলে নেমেছিল মুশফিকুররা। এই টেস্টেও তো দু’ইনিংসে দেড়শো ওভার ব্যাট করে দেখালো। মুশফিকুর সেঞ্চুরি করল, মাহমুদউল্লাহ দারুণ লড়াই করল। বিশ্বের এক নম্বর টিমের ডেরায় নেমে তাদের মনের মতো পিচে পাঁচ দিন ম্যাচ টেনে নিয়ে যাওয়াটাও কিন্তু কম কথা নয়। সে দিক থেকে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। আরও টেস্ট খেলার সুযোগ পেলে আরও উন্নতি করবে এই টিমটা।’

রিপোর্টে মন্তব্যে বলা হয়, ১৬-১৭ বছর আগে বাংলাদেশের ছবিটা এখন অনেক পাল্টেছে। ইংল্যান্ডের মতো দলকেও কিন্তু দেশের মাঠে ওরা এখন হারাচ্ছে। তবে উপমহাদেশের চেনা পরিবেশে উতরে গেলেও বিদেশে টেস্টে সাফল্য পেতে গেলে বাংলাদেশকে কিন্তু বোলিংয়ের দিকটা আরও নজর দিতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ