বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহউদ্দিনসহ ১৯ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ১৯ জনকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নেন বিচারক।

তাপস আরো জানান, এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু। এ ছাড়া বাকি আসামিরা সাধারণ নেতাকর্মী।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় যাত্রবাড়ী থানা পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সে মামলার পর পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

২০১৫ সালের ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১২ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিনের। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে। মামলাটি এখনো বিচারাধীন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ