সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল খেলতে আবুধাবিতে সাকিব-তামিম-মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠেছে দুদিন আগেই। তবে হায়দরাবাদ টেস্টের কারণে শুরুতে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট শেষে এ আসরে খেলতে আরব আমিরাত উড়ে গেছেন এ তিন তারকা।

সোমবার টেস্ট ম্যাচ শেষে সন্ধ্যায় আবুধাবির বিমান ধরেছেন তিনজন। বাংলাদেশের এ তিন তারকা যোগ দেওয়ায় পিএসএলের প্রতি আকর্ষণ কাজ করবে বাংলাদেশি দর্শকদের। পাশাপাশি দলের শক্তিও বাড়বে।

এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সে। সাকিব ও তামিম আগে খেললেও এবারই প্রথম খেলছেন মাহমুদউল্লাহ। তবে গত আসরে খেলেছিলেন মুশফিকুর রহীমও।

সাকিব-তামিম-মাহমুদউল্লাহ পিএসএলে গেলেও মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাকি ক্রিকেটাররা। কলাকাতা হয়ে দুপুরে ঢাকায় ফিরছে দলটি। তবে কলকাতায় ব্যক্তিগত কাজে অধিনায়ক মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম থেকে যাবেন বলে জানা গেছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর ২টায় দেশে ফিরছে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী