বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে ফিরেই আগুয়েরোর গোল, জয় ম্যান সিটির

news-image

স্পোর্টস ডেস্ক : পরবর্তী মেসি হওয়ার দাবিদার বলে আলোচনায় আসা ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুসের চোট যেন আর্জেন্টাইন স্যার্জিও আগুয়েরোর জন্য সাপে বর হলো। জেসুসের অনুপস্থিতিতে দলের জয়ে গোল করে নিজের সামর্থ্যের জানান দিলেন আগুয়েরো।

তার সঙ্গে রাহিম স্টার্লিংয়ের নৈপুণ্য মিলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিল ম্যানচেস্টার সিটিকে।

সোমবার রাতের এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় সিটি। গোড়ালির গাটে চোট পেয়ে মাঠ ছাড়েন দুই ম্যাচে তিন গোল করা জেসুস।

এর ফলে সুযোগ পেয়ে যান গত দুই ম্যাচে বেঞ্চে থাকা আগুয়েরো। তবে অতিথিদের প্রথম গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং। আগুয়েরোর করা জয়সূচক দলেও ছিল তার অবদান।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। ২৫ ম্যাচে সিটির সংগ্রহ ৫২। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬০।

৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ