,

টেস্টে রেটিং বাংলাদেশের এক পয়েন্ট কমলো

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে বিপক্ষে সিরিজের হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্ট হেরে র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক পয়েন্ট কমেছে। তবে রেটিং এক পয়েন্ট কমলেও ৬১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের নবম স্থানেই রয়েছে মুশফিকবাহিনী।

অস্ট্রেলিয়া ১০৯ রেটিং পয়েন্ট নিয়েই টেস্ট র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে। আর দক্ষিণ আফ্রিকা দুই রেটিং পয়েন্ট কমে তৃতীয় স্থানে রয়েছে। এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত তালিকায় আছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে হায়দরাবাদের এই ঐতিহাসিক টেস্ট ২০৮ রানের বড় ব্যবধানে জিতে নেওয়ায় এক রেটিং বেড়েছে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা ভারতের। কোহলিবাহিনীর বর্তমান রেটিং পয়েন্ট এখন ১২১। ভারতের বিপক্ষে টেস্ট হেরে এক রেটিং পয়েন্ট হারানোয় ক্যারিবীয়ানদের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান দাড়াঁলো আট।

এক নজরে দেখে নিন আইসিসি টেস্ট র‌্যাংকিং:

র‌্যাংকিং দল রেটিং

১ ভারত ১২১

২ অস্ট্রেলিয়া ১০৯

৩ দক্ষিণ আফ্রিকা ১০৭

৪ ইংল্যান্ড ১০১

৫ নিউজিল্যান্ড ৯৮

৬ পাকিস্তান ৯৭

৭ শ্রীলংকা ৯২

৮ ওয়েস্ট ইন্ডিজ ৬৯

৯ বাংলাদেশ ৬১

১০ জিম্বাবুয়ে ০৫

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১