সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের অটোগ্রাফ নিলেন অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদ টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দুই দলের ক্রিকেটাররা ফিরছিল ড্রেসিং রুমে। ঠিক ওই সময় মুশফিকুর রহিমের দিকে বল হাতে এগিয়ে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন। বল ও কলম দিয়ে মুশফিকের কাছে স্বাক্ষর চাইলেন!
বাংলাদেশ অধিনায়ক হাসিমুখেই মেটালেন দাবি। হাসতে হাসতেই বাংলাদেশের অধিনায়ক অটোগ্রাফ দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে!

ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘মাইলফলক ছোঁয়া সেই বলে অটোগ্রাফ চেয়েছিলেন অশ্বিন।’

আগের দিন মুশফিককে আউট করেই অশ্বিন নাম লিখিয়েছেন ইতিহাসে। গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড। উইকেট নেওয়া সেই বলেই আড়ইশতম শিকারের স্বাক্ষর রেখে দিলেন শিকারি।

উল্লেখ্য ৪৫ টেস্ট খেলে ২৫০ উইকেট ছুঁয়ে অশ্বিন ভেঙেছেন ৩৫ বছর পর পুরোনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলির, ৪৮ টেস্টে। দ্বিতীয় ইনিংসে আরও চারটি উইকেট নিয়ে অশ্বিন নিজের শিকার সংখ্যা নিয়ে গেছেন ২৫৪ টিতে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি