সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রমাণ করেছি আমরা ভারতে খেলার যোগ্য’

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। এতোদিন বাংলাদেশকে নিয়ে অবহেলাই করেছে দেশটি। বাংলাদেশ টেস্টে উইকেটে টিকতে পারে না এমন অজুহাতেই এতোদিন টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি ভারত।

তবে ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলতে গিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশ ইনিংস ব্যবধানে বার বার হেরেছে।

তবুও তাদের সঙ্গে বার বার সিরিজ আয়োজন করলেও বাংলাদেশের টেস্ট খেলার সামর্থ্যের প্রশ্ন তুলেছে ভারত। তবে বাংলাদেশ সেটা প্রমাণ করেছে। তারাও ভারতের মাটিতে টেস্ট খেলার যোগ্য।

ম্যাচ শেষে একটি বেসরকারি টেলিভিশনে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও সেই কথাই বললেন।

বুলবুল বলেন, ভারতের মাটিতে আমরা টেস্ট খেলার যোগ্য তা প্রমাণ করেছি। তারা এতোদিন আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেখানে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানায়নি।

তবে ম্যাচটি ড্র করতে পারলে আরও ভালো হতে বলে জানান বুলবুল।

তিনি বলেন, কিছু কিছু ড্র জয়ের সমতুল্য। কিন্তু আমরা ড্রয়ের কাছাকাছি গিয়েও তার করতে পারিনি।

বুলবুল অবশ্য টাইগার বোলারদের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। তার মতে টেস্টে আরও অভিজ্ঞ বোলার দরকার।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি