,

মাহমুদুউল্লাহর বিদায়: ফিকে হয়ে আসছে ড্রয়ের স্বপ্ন

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব-মাহমুদউল্লাহর কাছে অবিশ্বাস্য কিছু আশা করছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। তবে ক্রিকেটে রোজ রোজ মিরাক্কেল ঘটে না কথাটাকে প্রমাণ করতেই কিনা দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে পূজারার তালুবন্দি হন সাকিব। উইকেট পাওয়ার ক্ষেত্রে অবশ্য উইকেটকে ধন্যবাদ দিতেই পারেন জাদেজা। পঞ্চম দিনের দুর্বল উইকেটের ভাঙা অংশে বল লেগে বিশাল টার্ন পেয়েছিলেন জাদেজা। বলটাকে খেলতে গিয়ে মাটিতে পড়তে পারেননি সাকিব।

বাংলাদেশের রান তখন ১০৬। এরপর ৫৬ রানের জুটি বেঁধে বাংলাদেশের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। তবে অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিক। ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

অধিনায়ক বিদায়ের পর দায়িত্বটা কাঁধে তুলে নেন মাহমুদুউল্লাহ রিয়াদ। সাব্বির রহমানকে নিয়ে দারুণ ব্যাটিং করে চলেন বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভখ্যাত এই ব্যাটসম্যান। আস্থার পরিচয় দিচ্ছিলেন সাব্বির রহমানও। ১৮ ওভার খেলে ভারতীয় বোলারদের হতাশ করে চলেন তাঁরা। অর্ধশত রানের এই জুটিতেই টিতে ছিল বাংলাদেশের ড্রয়ের স্বপ্নটা। তবে ইশান্ত শর্মার কাছে হার মানতে হয় সাব্বিরকে। দারুণ এই ইন সুইংয়ে সাব্বিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দীর্ঘদেহী এই পেসার।

আগের ওভারেই অবশ্য ফিরতে পারতেন সাব্বির। জাদেজার বলে লেগ বিফোরের আবেদন করেন ভারতীয় ফিল্ডাররা। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন বিরাট কোহলি। তবে এই যাত্রায় বেঁচে যান সাব্বির। তবে পরের ওভারে ইশান্ত শর্মার বলে আর নিজেকে বাঁচাতে পারেননি এই ব্যাটসম্যান।

সাব্বিরের বিদায়ের পর মাহমুদুউল্লাহর কাঁদে দায়িত্ব পরে। কিন্তু মেহেদীকে নিয়ে আর বেশি দূর এগোতে পারেননি তিনি। ইশান্ত শর্মার ফাঁদে পা দিয়ে ফিরে যান তিনি। মাহমুদুউল্লাহর বিদায়ের ফলে বাংলাদেশ যে ড্রয়ের স্বপ্ন দেখছে তা ফিকে হতে যাচ্ছে। বিদায়ের আগে ১৪৯ বলে ৭ চারের সাহায্যে ৬৪ রানের একটি কার্যকরী ইংনিস খেলে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ২৩০ রান করেছে বাংলাদেশ। মিরাজ ১৩ ও রাব্বি ০ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১