,

মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : রবিচন্দ্রন অশ্বিনের করা আগের বলটিই দারুণ শটে সীমানাছাড়া করলেন। পরের বলটি বেরিয়ে এসে মেরে তুলে দিলেন আকাশে! অশ্বিন প্রলুব্ধ করেছিলেন, মুশফিক সেই প্রলোভনের ফাঁদে পা দিলেন বড় দৃষ্টিকটুভাবেই। মিড অফে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে কী চমৎকারই না খেলছিলেন মাহমুদউল্লাহ-মুশফিক। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে এসেছে ২৩ রান। ৪৪ বল খেলে প্রথম ইনিংসের মতোই বড় একটা কিছুর ভিতটা তৈরি করে ফেলেছিলেন। কিন্তু মুহূর্তের পাগলামিতে ভেসে গেল সবকিছুই।

মুশফিকের বিদায়ের পর সাব্বির রহমানের সঙ্গে ৪০ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ। ১৯ মাস পর টেস্টে ফিফটি পেয়েছেন তিনি। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০২।

মধ্যাহ্ন বিরতির পর ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান সাব্বির।

পঞ্চম দিনের প্রথম সেশনের ঘণ্টায় ৩২ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। এই সময় রান এসেছে ৯৯। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মূল্যবান উইকেট দুটোর একটি টিকিয়ে রাখলে মধ্যাহ্ন বিরতিটা অন্যরকমই হতে পারত বাংলাদেশের।

এর আগে, দিনের শুরুতেই ফিরেছিলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে শর্ট লেগে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দেন তিনি। উইকেটের ‘ফুটমার্ক’ আজ সকাল থেকেই বিপদের কারণ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য। জায়গাটা থেকে রীতিমতো ধুলো উড়ছে। জাদেজা সেই ফুটমার্কের সুবিধা নিয়েই ফেরালেন সাকিবকে। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ২২ রান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১