বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই সংসদ নির্বাচন’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নানান ইস্যু নিয়ে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নতুন সিইসির নেতৃত্বে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনোদিন আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে বিএনপি আপত্তি জানালেও আগামী সংসদ নির্বাচনে ঠিকই অংশ নেবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিএনপি অনেক কথাই বলে, আবার ভুলেও যায়। আমি তো শতভাগ নিশ্চিত, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। এতে কোনও সন্দেহ নেই।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, ‘ক্ষমতাসীন লোকরা সাধারণত নিজেদের পছন্দের লোকজনকেই জেলা প্রশাসক (ডিসি) বানায়। রাষ্ট্রপতি যাকে সিইসি হিসেবে মনোনীত করেছেন, তিনি তো বিএনপি সরকারের আমলেই ফরিদপুর ও কুমিল্লায় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তাহলে তিনি আমাদের লোক হলেন কীভাবে?’

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সাফাই গাইছি না, রাষ্ট্রপতি সত্যিকার অর্থেই একজন বিজ্ঞ মুক্তিযোদ্ধা দেশপ্রেমিককে সিইসি হিসেবে মনোনীত করেছেন। তার সম্পর্কে স্বচ্ছতা ও ভদ্রতা থাকা উচিত অন্যদের। নতুন সিইসি সত্যিকার অর্থেই একজন যোগ্য লোক।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ