মুশফিককে আউট করে অশ্বিনের বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেটের বিশ্বে সবচেয়ে বিধ্বংসী অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান। এবার বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের উইকেটও তুলে নিলেন তিনি। আর তাকে শিকার করেই সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০তম উইকেট পাওয়ার বিশ্বরেকর্ড গড়লেন এ স্পিনার।

মাইলফলক থেকে মাত্র ২ উইকেট দূরে থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন অশ্বিন। তবে এ কীর্তি গড়তে তাকে অপেক্ষা করতে হয় চতুর্থ দিন সকাল পর্যন্ত। আগের দিনে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলে নিয়েছিলেন তিনি। আজ বাংলাদেশের শেষ উইকেট মুশফিককে তুলে গড়েন এ অনন্য কীর্তি।

মাত্র ৪৫তম টেস্টেই ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান অশ্বিন। এর আগে এ কীর্তিটি ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির। ৪৮টি টেস্ট খেলে তিনি এ রেকর্ড গড়েছিলেন এ কিংবদন্তী। ৩৬ বছরের রেকর্ডটি রোববার নিজের করে নেন অশ্বিন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট