স্ত্রীর ছবি পোস্ট করে আবারো বিতর্কে ভারতীয় ক্রিকেটার

news-image
এগিয়ে আসছে ভালবাসার দিন। ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা অধীর আগ্রহে অপেক্ষা করছে।পিছিয়ে নেই ক্রিকেটাররাও; তাঁরাও তো রক্তমাংসের মানুষ। তারাও এই দিনটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকেন।
ভারতের এই ক্রিকেটার দীনেশ কার্তিক ভ্যালেন্টাইন্স ডে-র অনেক আগেই নিজের ভালবাসা কবুল করে বসে রয়েছেন। তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলকে দিলেন দামী এক উপহার। সেই উপহার পেয়ে তো অবাক দীপিকা। এমন কাজও করতে পারলেন তাঁর ক্রিকেটার স্বামী!
ইদানীং ভারতীয় দলে জায়গা না পেলেও দীনেশ কার্তিকের বেশ নামডাক রয়েছে। তেমনই দীপিকা পাল্লিকলও পরিচিত মুখ ভারতের ক্রীড়াজগতে। স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকা।
ভালবাসার দিনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন কার্তিক।স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি তো একান্ত ব্যক্তিগত। সেই ছবি কেন পোস্ট করতে গেলেন কর্তিক? প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন নিন্দুকেরা।
কার্তিকের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কার্তিক তাঁর দ্বিতীয় স্ত্রী দীপিকাকে চুম্বন করছেন। সোশ্যাল সাইটে একান্ত ব্যক্তিগত ছবি পোস্ট করে ইতিমধ্যেই বিড়়ম্বনায় পড়েছেন সেলেবরা।
এ্রর আগে ভারতীয় ফাস্টবোলার মোহাম্মদ সামিও স্ত্রীর ছবিকে কেন্দ্র করে বেশ বিপাকে পড়েছিলেন।এবেলা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট