,

তিন হাজারি ক্লাবে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করলেন মুশফিকুর রহিম।

ইশান্ত শর্মার বলে বাউন্ডারি মেরে ৭৭ থেকে ৮১ রানে পৌঁছান মুশফিক। তিন হাজার রানের মাইলফলকে পৌঁছতে মুশফিকের ৭৮ রানের প্রয়োজন ছিল। ২৯২২ রান নিয়ে হায়দরাবাদে মাঠে নেমেছিলেন মুশফিক। চাপের মধ্যে ২২ গজের ক্রিজে দারুণ ব্যাটিং করেছেন টাইগার দলপতি।

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মুশফিক ছিলেন অসাধারণ। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ধৈর্য্যর পরীক্ষা দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। মুশফিকের আগে টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেছেন সাকিব ও তামিম। সবার আগে এ ল্যান্ডমার্কে পৌঁছেছেন হাবিবুল বাশার সুমন।

বাংলাদেশের হয়ে টেস্টে সবথেকে বেশি রান করেছেন তামিম ইকবাল। ৪৭ ম্যাচে তামিমের রান ৩৪৬৭। এরপরই আছেন সাকিব আল হাসান। সমান সংখ্যক ম্যাচে সাকিবের রান ৩২৯৫। প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমনের রান ৩০২৬। এরপরই মুশফিকের অবস্থান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১