বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার সিক্সে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্যে শ্রীলঙ্কায় বাছাই পর্বে খেলছে বাংলাদেশ নারী দল। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে রোমানাবাহিনী। ব্যাটিং ব্যর্থতার কারণে সাত উইকেটের বড় হারের স্বাদই পেতে হয়েছে তাদের। তবে চার ম্যাচে দুটি জয় পাওয়ায় সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দুই ওপেনারই ফিরেছেন খালি হাতে। একমাত্র অধিনায়ক রোমানা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। ফলে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায় দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন রোমানা। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে কাটা পড়লে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের বড় স্কোরের আশা। এছাড়া সালমা খাতুন ১৬ ও সানজিদা ইসলাম ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনে লুস ও সাবনিম ইসমাইল ৩টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকার নারীরা। দুই ওপেনার লিজিলি লি ও লরা ওলভার্ডট ৫০ রানের জুটি উপহার দেন। এরপর বাংলাদেশ চারটি উইকেট তুলে নিলেও লক্ষ্য পেরোতে তেমন বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ২৪.৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিজিলি লি। এছাড়া ওলভার্ডট করেন ৩০ রান। বাংলাদশের পক্ষে ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুরাইয়া আজমিন, রোমানা আহমেদ ও সালমা খাতুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ