,

বিএনপি নির্বাচন কমিশন প্রধান চায় রাজাকারকে : ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই বিএনপি এ নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে যে বক্তব্য দিয়েছে- তা দুর্ভাগ্যজনক ও গণতন্ত্রের জন্য হতাশজনক বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশনের প্রধান না করা হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না। ” আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, “বিএনপি সংবিধান, আইন-আদালত এমনকি বাংলাদেশ ও মুক্তিযুদ্ধকেও মানে না। আসলে বিএনপির মূল উদ্দেশ্য হলো নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য হলো একটি উসিলা তৈরি করা, যা দিয়ে তারা বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন ও সংবিধানকে বিপর্যস্ত করতে পারে। নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করে বিএনপি গণতন্ত্র ও নির্বাচনকে তালাক দেওয়ার পুরনো চক্রান্তের রাজনীতি আবারও শুরু করছে। ”

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় না আনতে পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, “আমি এখনও আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে। ” এ সময় উপস্থিত ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জেলা জাসদের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর