মহিলা বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় দলকে দ্বিতীয় জয় এনে দিতে অপরাজিত অর্ধশতক করেন ফারজানা হক। অলরাউন্ড নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দেন রুমানা আহমেদ।

শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় পাপুয়া নিউ গিনিকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৭ রানে হেরে বসে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষের দেওয়া ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানে সবকটি উইকেট হারায় রুমানা আহমেদরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট