,

‘শেখ হাসিনাকে আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হয়ে যাবে। আর এটা করতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কম করে হলেও আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে।

শুক্রবার দুপুরে বগুড়া যাওয়ার পথে কালিহাতী উপজেলায় এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এর মানে আমরা আর কোনো দেশের কাছ থেকে সাহায্য নেবো না। পাশ্ববর্তী দেশগুলোর বিপদে আমরাই সাহায্যের হাত বাড়িয়ে দিব।

তিনি বলেন, বাংলাদেশের আসল মূল্যায়ন হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলেও উন্নয়নের জোয়ারে ভাসছে। এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।

সভায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, একাব্বর হোসেন (এমপি), হাসান ইমাম খান সোহেল হাজারী (এমপি), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মজহারুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে