সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চারশ পেরিয়ে ভারত

news-image

 

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়েছে।

স্কোর: ভারত ৪০৩/৩
ব্যাটিং: বিরাট কোহলি (১৫০), আজিঙ্কা রাহানে (৫৩)
আউট: মুরালি বিজয় (১০৮), লোকেশ রাহুল (২), চেতেশ্বর পূজারা (৮৩)

কোহলির দেড়শ: ১৭০ বলে ১৫০ রানের স্বাদ পেলেন কোহলি। ওয়ানডে স্ট্যাইলে ব্যাটিং করছেন ভারতের অধিনায়ক। তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলি তৃতীয়বারের মত দেড়শ রান অতিক্রম করলেন।

রাহানের হাফ-সেঞ্চুরি: ইনজুরি থেকে ফিরে এসে হাফ-সেঞ্চুরির দেখা পেলেন আজিঙ্কা রাহানে। সাকিবের ফুলটস বল মিড উইকেটে বাউন্ডারিতে পাঠিয়ে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

প্রথম দিন ভারতের: হায়দরাবাদে প্রথম দিনটি ছিল ভারতের। ওভারপ্রতি ৩.৯৫ গড়ে রান করেছেন ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের আটঁসাঁট বোলিং কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

কোথায় থামবেন কোহলি? দ্যূতি ছড়িয়ে প্রথম দিন ১১১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান কোথায় গিয়ে থামবেন? গতবছর টেস্টে চারটি সেঞ্চুরি করে তিনটিকেই ডাবলে রূপ দিয়েছিলেন কোহলি। এ বছরের প্রথম সেঞ্চুরিটিকে আজ ডাবলে পরিণত করেন কিনা, সেটাই এখন দেখার!

সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ: প্রথম দিন বোলিংয়ে বেশি সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ১৩ ওভারে ৪৫ রান খরচ করে ছিলেন উইকেটশূণ্য। আজ সাকিবের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জ্বলে উঠলে জ্বলে উঠবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী