বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল উইমেনস্ পার্লামেন্টে (এনডব্লিউপি) সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। এ সম্মেলন ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার স্পিকারকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুনে মায়ারস্ মিট স্কুল অব গভর্নমেন্ট, সিপিএ ও আইপিইউ এর সহযোগিতায় অন্ধ্র প্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন রয়েছেন। সফরশেষে আগামী ১১ ফেব্রুয়ারি স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ