,

লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবেন সুয়ারেস

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কাপের সেমিফাইনালে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আগামী ২৭ মের ফাইনালে খেলতে পারছেন না বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড লুই সুয়ারেস। কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের কার্ডের বিপক্ষে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন সুয়ারেস। তার পাশে দাঁড়িয়েছে তার দল বার্সেলোনা।

মঙ্গলবার সুয়ারেসের গোলেই আতলাটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রের ফাইনার নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু ম্যাচের শেষের দিকে আতলাটিকো মিডফিল্ডার কোকেকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন সুয়ারেস।

সে কারণে আগামী ২৭ মে আলাভেসের বিপক্ষে ফাইনালে খেলতে পারছেন না উরুগুইয়ান এই তারকা।
এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে রেফারির এই রিপোর্টের বিপক্ষে সুয়ারেস আপিলের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের পরে সুয়ারেস কোকের বিপক্ষে নিজের চ্যালেঞ্জটি নিয়ে বলেছিলেন এটা এমনকি ফাউলও ছিল না। গত দুই মৌসুমেই বার্সেলোনা কোপা ডেল রের শিরোপা জিতেছে।

এক বিবৃতিতে সুয়ারেস বলছেন, “আমার হাসি পাচ্ছে, কারণ রেফারির উদ্দেশ্যই ছিল লাল কার্ড দেখানো। আমার রাগ হচ্ছে, কারণ কিছুই করিনি। প্রথম হলুদ কার্ডটা দেখানো ঠিক হয়নি। কারণ ওটা আমার ম্যাচে প্রথম ফাউল ছিল। “

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১