জেলে যেতে পারেন সানিয়া মির্জা!

news-image

স্পোর্টস ডেস্ক : মেসি, নেইমার ও রোনালদোর ফুটবল তারকার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগ আগেই জেনেছে বিশ্ববাসী। এবার এই তালিকায় নাম লেখালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ইতিমধ্যে সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ৬ ফেব্রুয়ারি নোটিশ পাঠানো হয় সানিয়াকে। তাকে ১৬ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন তিনি সশরীরে আসতে না পারলেও প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পাঠাতে পারেন।

১৯৪৪ সালের সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্টে বলা হয়েছে, নিজের আয়ের উপর পরিষেবা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করলে নির্দিষ্ট দফতর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠানো হতে পারে। তখন প্রয়োজনীয় তথ্য প্রমাণসহ হাজিরা দিতে হবে অফিসে।

১৬ ফেব্রুয়ারি সানিয়া না গেলে কী হতে পারে, তার উল্লেখ রয়েছে ভারতীয় ফৌজদারি বিধিতেই। বলা হয়েছে, হাজিরা দিতে অরাজি হলে কিংবা সঠিক নথি পেশ না করতে পারলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হতে পারে। তাতে হাজতবাসেরও বিধান রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট