,

পূজারা-বিজয়ের হাফসেঞ্চুরিতে ভারতের প্রতিরোধ

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিংটা দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে চাপে পড়েছিল ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়ের ব্যাটে প্রথম সেশনে যাওয়ার আগে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। লাঞ্চের পর নেমে দুজনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।

প্রথম সেশন যতই গড়িয়েছে ততই শুরুর আনন্দ মুছে গেছে বাংলাদেশি বোলারদের। তাসকিন ও রাব্বির বোলিংয়ে প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান করতে পারে ভারত। কিন্তু পূজারা ও বিজয়ের ব্যাটে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকরা। তাদের শতাধিক রানের অপরাজিত জুটিতে ৫০ ওভার শেষে ১ উইকেটে ১৭৩ রান করেছে বিরাট কোহলির দল। পূজারা (৭৯*) ১২তম ও বিজয় (৮৪*) ১৫তম হাফসেঞ্চুরি করে দলকে এগিয়ে নিচ্ছেন।

অথচ শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল। কেবল তৃতীয় টেস্ট খেলতে নামা তাসকিন ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন। প্রথম তিন বলে স্কোরবোর্ডে মাত্র ২ রান হওয়ার পর বাংলাদেশি পেসারের কাছে উইকেট হারান ভারতের এ ওপেনার। শুরুর এ ধাক্কা সামলে উঠলেও রানের গতি প্রথমে বাড়াতে পারেননি পূজারা ও বিজয়। খুব সতর্ক ব্যাটিং করেছেন তারা। তাসকিনের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা রাব্বি।

কিন্তু প্রথম সেশনে আর কোনও উইকেট না পাওয়ায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ে। অবশ্য ১৯তম ওভারের তৃতীয় বলে বিজয় ও পূজারার জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দুই ব্যাটসম্যান একপ্রান্তে থাকার পরও সুযোগ নষ্ট করে সফরকারীরা। স্কয়ার লেগে দাঁড়ানো রাব্বির থ্রোতে বল ঠিকভাবে ধরতে পারেননি মেহেদি হাসান মিরাজ। নিচু হয়ে আসা বল তার হাত ফসকে যায়, সহজ রান আউটে ব্যর্থ হন এ তরুণ স্পিনার। সৌভাগ্যের ছোঁয়ায় জীবন পান বিজয়।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে দলে তিনটি পরিবর্তন হয়েছে এসেছে। ফিরেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।অন্যদিকে সর্বশেষ টেস্ট খেলা দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। তার বদলে ফিরেছেন আজিঙ্কা রাহানে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১