,

খালেদা জিয়ার রিমান্ড চাইলেন হানিফ

hanif2তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের হত্যা সম্পর্কে যদি জানতেই হয় তাহলে শেখ হাসিনা নয়, তার মা বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নিলেই জানা যাবে জিয়ার প্রকৃত হত্যাকারী কে।
শুক্রবার সকাল ১১টায় তার কুষ্টিয়া বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
বিএনপির সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ অনেক এগিয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ আর আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। তাদের আন্দোলন জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে