,

বলহাতে শারমিনের বিরল কীর্তি

news-image

স্পোর্টস ডেস্ক :সুইচ হিট করার সময় ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে দেখলে ডানহাতি নয়, বরং বাঁ-হাতি ব্যাটসম্যান বলে মনে হতে পারে যে কারো। একজন ব্যাটসম্যান দুই হাতে ব্যাটিং করতে পারেন। বোলাররাই বা বসে থাকবেন কেন, ডান-বাম দুই হাতেই বল করার বিরল ক্ষমতা ইদানীং দেখা যাচ্ছে কারো-কারো মধ্যে। এবার অনন্য এই কাজটি করলেন প্রথম কোনো নারী ক্রিকেটার। আর তিনি হলেন বাংলাদেশি নারী অফস্পিনার শায়েলা শারমিন।

প্রথম নারী বোলার হিসেবে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন শারমিন। বুধবার নারী বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই হাতে বোলিং করেন তিনি। যখন কোনো ডানহাতি ব্যাটসম্যান আসেন তাঁর জন্য বাঁ-হাতে, আবার কোনো বাঁ-হাতি ব্যাটসম্যান এলে তাঁর জন্য ডান হাতে বোলিং করেন তিনি।

নারীদের ক্ষেত্রে তা প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেট ‘সব্যসাচী’ বোলার অবশ্য আগেও দেখেছে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন কামিন্দুরই পূর্বসূরী শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে।

ভারতের ঘরোয়া ক্রিকেটেও একজন ‘সব্যসাচী’ বোলারের আবির্ভাব ঘটেছে। সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুই হাতে বল করে সাড়া ফেলে দিয়েছিলেন অক্ষয় কার্নেওয়ার।

এদিকে শারমিনের এই কীর্তির দিনে বাংলাদেশ দল অবশ্য হেরেছে ৬৭ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৭ রান করে পাকিস্তান। জবাবে তিন বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে