বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দরাবাদ জয়ে মাঠে নামছেন তামিমরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদ জয়ে মাঠে নামছে টাইগার বাহিনী। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে এটি। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হচ্ছে ম্যাচটি।

এদিকে ধেয়ে আসা সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম। বুঝিয়ে দিলেন ব্যাট হাতে তিনি যতোটা দক্ষ, কথাতেও কম যান না।

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বিস্ফোরক এক সাক্ষাৎকারে দাবি করেন- এক বা দুটি সেশনে জমিয়ে তোলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, এর বেশি কিছু নয়। কেননা টেস্টের পুরো পাঁচ দিনে আধিপত্য ধরে রাখা কিংবা টেস্ট জিতে যাওয়ার ক্ষমতা নেই টাইগারদের। হায়দরাবাদ টেস্ট শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনেও ওমন কথা উঠেছিল। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন অধিনায়ক।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ১১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি, কিন্তু কখনোই বেশি ম্যাচ খেলা হয়নি। প্রায় দুই বছর বাদে এই বছর দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পাই, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আসলে কাউকে পর্যাপ্ত খেলার সুযোগ না দিয়েই দুর্বল বলাটা অন্যায়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বছর যদি আমরা ভালো খেলতে পারি তাহলে ভবিষ্যতে আরো বেশি সুযোগ আসবে।

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। তার পরিবর্তে হায়দরাবাদ গিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। পিচের কন্ডিশনের উপর ভিত্তি করে বাংলাদেশ তিনজন বিশেষজ্ঞ স্পিনার কিংবা তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে পারে।

লড়াইয়ের মধ্যে লড়াইয়ে বাংলাদেশের যারা নজর কাড়তে পারেন এমন চারজন টাইগারের কথা এখানে-

সাকিব আল হাসান
টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলেন। তাই হায়দরাবাদের উইকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছেন। বাঁ-হাতি স্পিনার হিসেবে টেস্টে সাফল্য আছে তার। ৪৬ টেস্টে সাকিবের রান ৩২১৩, যা বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২১৭। গড় ৪০.৬৭। উইকেট ১৬৫। গড় ২৮.০৭।

তামিম ইকবাল
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। ৪৬ টেস্টে ৩৪৪৩ রান। সেঞ্চুরি আটটি। সর্বোচ্চ ২০৬। গড় ৩৯.৫৭। ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অবদান রাখেন তিনি শতক হাঁকিয়ে।

মুশফিকুর রহিম
বাংলাদেশ অধিনায়ক। উইকেটকিপার কাম ব্যাটসম্যান। ৫১ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুর রান করেছেন ২৯২২। সেঞ্চুরি চারটি। সর্বোচ্চ ২০০। গড় ৩৩.৫৮। ইনজুরির দরুন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুটি টেস্টেই খেলা হয়নি তার।

মেহেদী হাসান মিরাজ
এই টেস্টে নতুন চমক হতে পারেন বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বয়স মাত্র ১৯। এরই মধ্যে পেকে গেছেন তারকাখ্যাতি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জীবনের প্রথম দুটি টেস্টে পেয়েছেন ১৯ উইকেট। গড় ২৪.৫৬। ঢাকায় ইংল্যান্ডকে হারানোর
নায়ক এই অফ-স্পিনার। হায়দরাবাদের স্পিনবান্ধব উইকেটে চমক দেখাতে পারেন মিরাজ।

চলুন দেখে নেয়া যাক ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/শুভাশীষ রায়, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।

ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩।

উল্লখ্য, টেস্টে দুই দলের আটবারের দেখায় ভারত জয় পেয়েছে ৬টিতে। বাংলাদেশের কৃতিত্ব; দুটি ম্যাচে ড্র করেছে। ভারতের মাটিতে এবারই প্রথম টেস্ট খেলতে গেছেন টাইগাররা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ