মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টি–২০তেও ‘৩০০’ রান!‌

news-image

অনলাইন ডেস্ক : এবার টি–২০তে একটি ম্যাচে একজন ব্যাটসম্যান ব্যক্তিগতভাবে ৩০০ রান করেছেন। এটি কোন কল্পকাহিনী নয়। সত্যি এমনটি হয়েছে। আর এমন ব্যাটিং তাণ্ডব চালালেন দিল্লির ক্রিকেটার মোহিত আহলাওয়াত। টি–২০তে মাত্র ৭২ বলে অবিশ্বাস্য অপরাজিত ৩০০ করলেন তিনি।

জানা যায়, মঙ্গলবার দিল্লির ললিতা পার্কে ফ্রেন্ডস প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল মাভি একাদশ বনাম ফ্রেন্ডস একাদশের। একুশ বছরের মোহিত খেলেছেন মাভি একাদশের হয়ে। মোহিত তার রাজকীয় ইনিংস সাজিয়েছেন ৩৯টি ছয় এবং ১৪টি চারের সাহায্যে। টি–২০ ফরম্যাটে বিশ্বের এই প্রথম কোনও ব্যাটসম্যান ৩০০ রান করলেন। অর্থাৎ ইতিহাসে নাম তুলে ফেললেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান।

১৮ ওভারের শেষে তার রান ছিল ২৫০। বাকি দুই ওভারে মোহিত পৌঁছে যান ৩০০ রানের মাইলফলকে। ‌ তার মধ্যে শেষ ওভারেই তোলেন ৩৪ রান। ‌ শেষ পাঁচ বলের পাঁচটাই ছয়!‌ তার দলের রান দাঁড়ায় ২০ ওভারে ৪১৬ রান ‌২ উইকেটের বিনিময়ে। মাভি একাদশ পরে এই ম্যাচ জেতে ২১৬ রানে।

মজার কথা হল, দিল্লির হয়ে মোহিত এর আগে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, তাও আবার ২০১৫ সালের অক্টোবর মাসে। সেই তিন ম্যাচে মোহিতের রান ছিল ৫। মাত্র ৫ রান, যার মধ্যে সর্বোচ্চ ৪। সেই মোহিতই মঙ্গলবার রানের ফুলঝুরি ছোটালেন ললিতা পার্কে, ঢুকে পড়লেন রেকর্ড বইয়ের পাতায়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের