সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল এ সর্বোচ্চ নিলাম দর পাচ্ছেন যেসব ক্রিকেটার

news-image

আগামী এপ্রিলেই বসছে ফ্র্যঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দশম আসর। এর আগে চলতি মাসের ২০ তারিখে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। এবারের নিলামের জন্য ৭৯৯ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে সাতজন ক্রিকেটারের বেস প্রাইস (নিলাম শুরুর সর্বনিম্ন মূল্য) সর্বোচ্চ ২ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে।

‌এই সাতজনের সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ ৩ ক্রিকেটার হলেন ইংল্যান্ডের। তারা হলেন বেন স্টোকস, ক্রিস ওকস এবং এউইন মরগ্যান। এ ছাড়া এই তালিকায় আরো আছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা, অস্ট্রেলিয়ান সাবেক পেসার মিচেল জনসন, শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।

এরপরের ব্র্যাকেটে অর্থাৎ দেড় কোটি রুপি বেস প্রাইস নিয়ে নিলাম শুরু করবেন ট্রেন্ট বোল্ট, ব্র্যাড হ্যাডিন, ন্যাথান লিঁও, জনি বেয়ারস্টো, কেইল অ্যাবট ও জেসন হোল্ডার।

বর্তমান ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি এই বছরই শেষ হয়ে যাচ্ছে। ২০১৮ সালের মেগা নিলামকে সামনে রেখে অনেক ক্রিকেটারের ওপরই খড়্গ নেমে আসবে বলে এখন থেকেই ইঙ্গিত পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই