শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনের ১৫ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

EC-3আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার ২টি আসনে আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪- (কসবা-আখাউড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬- (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই দুটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমানে জেলার বাকী ৪টি আসনে নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে লড়ছেন আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনএফ, জাতীয় পার্টি (জেপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৫ জন প্রার্থী।
হলফনামা অনুযায়ী প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী সায়েদুল হক এম.পি’র শিক্ষাগত যোগ্যতা এম.এ, এল.এল.বি, একই আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি। ব্রাহ্মণবাড়িয়া-২- (সরাইল- আশুগঞ্জ) আসনের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা এম.পি’র শিক্ষাগত যোগ্যতা বি.এ,এল.এল.বি, নির্দলীয় প্রার্থী শাহ মফিজের শিক্ষাগত যোগ্যতা এম.এ, বিএনএফ প্রার্থী মোঃ হাবিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামিলুল হক বকুলের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি, জাসদ (ইনু) প্রার্থী আবু বকর মোহাম্মদ ফিরোজের শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস, এল.এল.বি, নির্দলীয় প্রার্থী নায়ার কবিরের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি এবং নির্দলীয় প্রার্থী আবু শামীম মোঃ আরিফের শিক্ষাগত যোগ্যতা বি.এ।
ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ফরিদ আহমেদের শিক্ষাগত যোগ্যতা এম.বি.বি.এস, ইসলামিক ফ্রন্টের প্রার্থী সৈয়দ নাঈম উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা এম.এ এবং বিএনএফ প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া স্বশিক্ষিত। ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী ফয়জুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি এবং একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মামুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতা কামিল (এম.এ) পাস। মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা