বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারুদে ঠাসা তাসকিন, মনে করেন ওয়ালশ

news-image

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নিউজিল্যান্ড সফর ভালো হয়নি টিম বাংলাদেশের। পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ফলাফলের খাতা থেকেছে শূন্য। সিরিজ এমন বাজে হলেও বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিশেষ করে পেসার তাসকিন আহমেদের বোলিংয়ে মুগ্ধ সাবেক এই ক্যারিবীয় তারকা। তাসকিনের প্রতিভার কথা স্মরণ করে তাকে বারুদে ঠাসা বলেও মন্তব্য করেছেন ওয়ালশ।

ভারত সফরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘ওর (তাসকিন) বোলিংয়ে গতি আছে। তরুণ হওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে অনেক শক্তি। বলতে গেলে এক কথায় বারুদ ঠাসা। দিনটি যদি ওর হয় তাহলে সেদিন অধিনায়কের স্বপ্ন পূরণ হবেই।’

হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে একমাত্র ঐতিহাসিক টেস্টটি তাসকিনের অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবে দেখছেন ওয়ালশ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই খেলা ওর (তাসকিন) অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে। আমার ধারণা অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে ওর আত্মবিশ্বাস বাড়লে একদিন শীর্ষে পৌঁছাবেই। আর ও যেভাবে পরিশ্রম করছে, তাতে আমি সত্যিই খুশি।’

এদিকে টেস্টে সেভাবে খেলতে না পারায় বোলারদের অভিজ্ঞতা ঠিকমতো বিকাশ হচ্ছে না বলেও মনে করেন বাংলাদেশ পেস বোলিং কোচ। এ প্রসঙ্গে ওয়ালশ বলেছেন, ‘অন্যতম সমস্যা হচ্ছে অনভিজ্ঞতা। সেভাবে ওরা (পসাররা) টেস্ট খেলার সুযোগ পায়নি। তাই এক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা চলছে। বোর্ড তাদের জন্যে কাজ করছে। আমার মনে হয় এটা সঠিক দিকেই যাচ্ছে। ঘরের বাইরে ওদের আরও বেশি খেলা উচিত।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ