সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইসি নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির নিয়োগকৃত নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তারাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা চাকরিজীবনে কোনো ধরনের অন্যায় করেননি। তারা নিরেপক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।

মঙ্গলবার সচিবালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে থাকে। আর সরকার সহায়তা করে থাকে। আমরা তাদেরকে সহায়তা করবো।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপিও ওই নির্বাচনে আসবে বলে আমার বিশ্বাস। আর তাদের আসাও উচিত।’

নতুন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির আমলে ওএসডি ছিল। বিএনপির প্রতি তার ক্ষোভ থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন সিইসি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আইনিভাবে তার দায়িত্ব পালন করেছেন। আর আইনিভাবেই তার বিষয়ে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভের কোনো বিষয় এখানে নেই। বরং তার ওপর সবার আস্থা রেখেই কাজ করা উচিত বলে মনে করি।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি