সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হায়দ্রাবাদের উইকেট স্পিনারদের জন্য দারুণ : অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট সত্যিকার অর্থেই স্পিনারদের জন্য দারুণ একটি গ্রাউন্ড। এখান থেকে সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আগামী ৯-১৩ ফেব্রুয়ারি এই মাঠেই অনুষ্ঠিত হবে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন পিচে ততটা বাউন্স না পেলেও অশ্বিন ম্যাচ উইকেট নিয়ে দারুণ আশাবাদী।

স্থানীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে ভারতীয় এই তারকা স্পিনার বলেছেন, ‘এই মাঠের সেন্টার উইকেটে বেশ বাউন্স আছে। এখানকার সার্বিক সুযোগ সুবিধা অসাধারণ। আউটফিল্ডটা বেশ সবুজ, এটা সত্যিকার অর্থেই স্পিনারদের জন্য দারুণ একটি গ্রাউন্ড। এমনকি ছোট ফর্মেটের ম্যাচেও স্পিনাররাই এখানে বেশী সহযোগিতা পেয়ে থাকে। কল্পনার চেয়েও অনেক সময় এখানে ভাল বোলিং করা যায়। এখানে বোলিং করাটা আমি সবসময়ই বেশ উপভোগ করি।’

প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অশ্বিন বলেছেন, তাদেরকে খাটো করে দেখার কিছুই নেই। তারা এমন একটি দল যারা দারুণভাবে উন্নতি করেছে। মাত্রই তারা নিউজিল্যান্ড সফর করে এসেছে। আমরা সবাই জানি নিউজিল্যান্ড সফর কোন দলের জন্যই সহজ নয়।

গত বছর থেকে অশ্বিনের যাদুকরী ফর্ম দিনে দিনে তাকে বর্তমানে বিশ্ব সেরা স্পিনারের আসনে আসীন করেছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেও তিনি পাঁচ উইকেট দখল করেছেন এবং সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে এবারও মুখিয়ে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে অসুস্থতার কারণে তিনি বিশ্রামে ছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে কিছুদিনের বিশ্রামের পরে আবারও নিজেকে অনুশীলনে ফিরিয়েছেন। বাসস।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি