সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষভাবে কাজ করবে নতুন ইসি : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির গঠিত নতুন নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আজ মঙ্গলবার বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছেন। আমাদের আশা, এই নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে এবং তারা নিরপেক্ষভাবে কাজ করবে। সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন এই কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেই মনে করছেন ক্ষমতাসীন দলটির এই নেতা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার রাতে সার্চ কমিটির সুপারিশ থেকে পাঁচ জনকে নতুন ইসির জন‌্য মনোনীত করেন। পরে রাতেই নতুন ইসির প্রজ্ঞাপন জারি করে সরকার। এই কমিশনে সিইসি নূরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাবের মধ‌্যে থেকে আওয়ামী লীগ ও বিএনপির তালিকার দুই জন করে মোট চারজনের নাম দশজনের চূড়ান্ত সুপারিশে রেখেছিল সার্চ কমিটি। এর মধ‌্যে আওয়ামী লীগের প্রস্তাবের কবিতা খানম ও বিএনপির সুপারিশের মাহবুব তালুকদারকে কমিশনার হিসেবে নিযোগ দিয়েছেন রাষ্ট্রপতি। দুই দলের সুপারিশ থেকে সমান সংখ‌্যক ব‌্যক্তি নতুন কমিশনে স্থান পাওয়ার বিষয়টিকে সার্চ কমিটির নিরপেক্ষতার প্রমাণ বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি