,

সার্চ কমিটির নামের তালিকা প্রকাশের আহ্বান বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নামের তালিকা করে তা জাতির সামনে প্রকাশ করতে সার্চ কমিটির প্রতি আহবান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আব্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, জাতির প্রতি অনুন্ধান কমিটির যথেষ্ট দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে। জাতি তাদের কাছে প্রত্যাশা করে, তারা দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে। যাতে যে কোনো চাপকে তারা অগ্রাহ্য করতে পারে।

তিনি বলেন, ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির প্রস্তাবিত নামগুলো প্রকাশ করতে হবে। তাহলেই বুঝা যাবে তারা ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করেছে, না কী নিরপেক্ষভাবে কাজ করেছে।

ইসি গঠনে বিএনপির দাবির প্রতিফলন না ঘটলে কী আপনারা সেই কমিশনের অধীনের নির্বাচনে অংশগ্রহণ করবেন- এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, আজ দলের স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করবেন। সেই বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হবে, আমরা কী করবো।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে অনুসন্ধান কমিটি যে তালিকা দিবে তা জাতির সামনে প্রকাশের প্রয়োজন নেই। তার এ বক্তব্যে যথেষ্ট সন্দেহের দানা বেঁধেছে।

তিনি বলেন, দেশের প্রতিটি জনপদ এখন বধ্যভূমি। সাংবাদিক কিংবা রাজনৈতিক নেতা, যুবক, যুবতী ও সাধারণ মানুষ কেউ আজ নিরাপদ নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে