সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ফ্রি কিকে বার্সার দুর্দান্ত জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :আবারো দুর্দান্ত ফ্রি-কিকে গোল করলেন লিওনেল মেসি। শনিবার ম্যাচের ৪০ মিনিটে মেসির করা রাইট উইং ফ্রি-কিকেই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে কাতালানদের জয়টা ৩-০ ব্যবধানের।

নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এদিন মেসির আগে ও পরে আরও দুটি গোল করেন পাকো আলকাসের এবং অ্যালেক্স ভিদাল। ম্যাচ শুরুর ১৮ মিনিটেই গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান আলকাসের। স্পেনের জায়ান্ট ক্লাবটির হয়ে এ মৌসুমে এটাই তার প্রথম গোল। এবার ১১টি ম্যাচ খেলা অালকাসের এদিন সুযোগ পান সুয়ারেজ বিশ্রামে থাকার কারণে।

এছাড়া অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন অ্যালেক্স ভিদাল। এই গোলের সৌজন্যে নতুন একটা মাইলফলকও স্পর্শ করে বার্সা। ইউরোপের প্রথম ক্লাব হিসেবে এ মৌসুমে সবধরণের প্রতিযোগীতায় প্রতিপক্ষের জালে ১০০ গোল করার রেকর্ড গড়ে লুইস এনরিকের দল। পরে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে মোনাকোও।

এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঠিক ঘাড়েই নিঃশ্বাস ফেলছে লুইস এনরিকের দল। মৌসুমের প্রথম ২১ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহে ৪৫ পয়েন্ট। আর রিয়াল মাদ্রিদের দখলে ৪৬ পয়েন্ট। তবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সার চেয়ে দু’টি ম্যাচ কম খেলেছে রিয়াল মাদ্রিদ। যে কারণেই এবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে জিনেদিন জিদানের দল।

রোববার লা লিগায় অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। সবার চোখ অবশ্য রিয়ালের দিকেই। রোনালদো-রামোসদের স্বাগত জানাবে সেল্টা ভিগো।

এ জাতীয় আরও খবর

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু