সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ফেরদৌস-জয়ার বিউটি সার্কাস ছবির শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে। নওগাঁ জেলার সাপাহারে এই ছবির শুটিং চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। খবরটি জানিয়েছেন ছবির নির্মাতা মাহামুদ দিদার।

জাগো নিউজকে যখন এই খবরটি জানান তখন এই নির্মাতা রওনা দিয়েছেন নওগাঁর পথে। মুঠোফোনে তিনি বলেন, ‘বাজেট এবং শিল্পীদের শিডিউল জটিলতায় এতদিন ছবির কাজ শুরু করতে পারিনি। তবে এবার শেষ করবো।’

এই নির্মাতার আশা, দর্শকদের ভালো লাগার মতো একটি পরিছন্ন ছবি তিনি উপহার দিতে পারবেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিউটি সার্কাস ছবিতে জয়ার বিপরীতে নায়ক ফেরদৌস। আরো অভিনয় করছেন গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ।

জানা গেছে, তারা দুজন শুটিংয়ে অংশ নেবেন ৮ ফেব্রুয়ারি থেকে। এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে তথ্য মন্ত্রণালয় এবং ইমপ্রেস টেলিফিল্ম।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী